তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের চাচিমা কেশবপুর উপজেলার আলতাপোল গ্রামের বাসিন্দা হাজিরা বেগম (৬০) আর নেই| স্ট্রোকে আক্রান্ত হয়ে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৯টায় তিনি ইন্তেকাল করেন| ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন|
মরহুমা দৈনিক কালবেলা, দৈনিক পূর্বাঞ্চল তালা অফিস প্রধান সাংবাদিক এস এম নজরুল ইসলামের চাচিমা এবং তালার খড়েরডাঙ্গা গ্রামের মরহুম আব্দুর জব্বার সরদারের স্ত্রী| এই দম্পতি নিঃসন্তান ছিলেন|
মঙ্গলবার বাদ আছর আলতাপোল চরেরমাথা বায়তুল ছালাম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়| জানাজায় ইমামতি করেন মাওলানা মুহাঃ জাকারিয়া মোল্ল্যা| পরে আলতাপোল গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়| জানাজা ও দাফন অনুষ্ঠানে আত্মীয়-¯^জন, এলাকাবাসী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন| এসময় মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়|
এদিকে, তালা প্রেসক্লাব সভাপতির চাচিমার মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা বিবৃতি প্রদান করেছেন| বিবৃতিদাতার হলেন, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন,কার্যনির্বাহী কমিটির সি.সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলামমো: বাহারুল ইসলাম,এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী কমিটির সদস্য বি.এম বাবলুর রহমান, এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মো: লিটন হুসাইন,মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারী, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ|
