তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

Date:

Share:

  • তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায় সংবর্ধনা

    তালা প্রতিনিধিঃঃ
    তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মিজানুর রহমান ও মেডিকেল অফিসার ডা. প্রজ্ঞা লাবণী দাশ তুলির বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. ফয়সাল সরদার।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন ডা. খালিদ হাসান নয়ন, ডা. সাব্বির হোসেন, ডা. ইউনুজ্জামান, প্রধান সহকারী আজিজুর হক, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এস.এম. জাহাঙ্গীর আলম, ইউপি টেকনিশিয়ান মো. সাইদুর রহমান, সিনিয়র স্টাফ নার্স মাহমুদা খানম, নার্সিং সুপারভাইজার খদেজা পারভীন ও স্বাস্থ্য পরিদর্শক নিলীমা পারভীনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীরা। এ সময় বিদায়ী দুই কর্মকর্তার কর্মজীবনের বিভিন্ন দিক তুলে ধরে তাঁদের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়। অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তাদের সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

২৬ নভেম্বর ২০২৬
তালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার বিদায় সংবর্ধনা