সাতক্ষীরার কোমরপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Date:

Share:

সাতক্ষীরার কোমরপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত
মোস্তাকীম হোসাইন, ধুলিহর প্রতিনিধিঃ

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের ঐতিহ্যবাহী কোমরপুর ফুটবল মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (০৮ নভেম্বর) কোমরপুর যুব সংঘের উদ্যোগে এবং মাস্টার সাইফুল ইসলামের সভাপতিত্বে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়।
টুর্নামেন্টের উদ্বোধনী ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নং ধুলিহর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. ফারুক হোসেন মিঠু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধুলিহর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব এস এম কবির আহমেদ।
অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন, ভালুকা চাঁদপুর মডেল হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক এবং সাতক্ষীরা জেলা রেফারি অ্যাসোসিয়েশনের নির্বাহী সদস্য আবু অহিদ বাবলু, ইউনিয়ন বিএনপি সাংগঠনিক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, স্থানীয় ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মো. ইলিয়াস হোসেন বাবু, সেক্রেটারি মোহাম্মদ আলী, আব্দুল আলিম, মো. কাইয়ুম হোসেন, মো. মহিদুল ইসলামসহ স্থানীয় ক্রীড়ানুরাগী ও রাজনৈতিক নেতৃবৃন্দ। খেলাটি উপভোগ করতে স্থানীয় ক্রীড়ামোদী দর্শকদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। খেলা শেষে অতিথিরা টুর্নামেন্টের সার্বিক সাফল্য কামনা করেন এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখতে এমন ক্রীড়া প্রতিযোগিতার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব আরোপ করেন।

৯ নভেম্বর ২০২৬
সাতক্ষীরার কোমরপুরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত