সভাপতি আ. হালিম,সাধারণ সম্পাদক আবুল হাসান
তালা প্রতিনিধিঃঃ তালা সদরের আলাদিপুর-জাতপুর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার(২৯ শে আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরামহীন ভাবে টানা ভোটগ্রহণ চলে। মোট ৪১৩ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোট গননা শেষে সন্ধ্যায় ফলাফর ঘোষনা করা হয়। নির্বাচনে সভাপতি পদে মো. আব্দুল হালিম সরদার হরিণ প্রতিকে ২৫১ ভোট পেয়ে নির্বাচিত হন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মনিরুজ্জামান মনি চেয়ার প্রতিকে পেয়েছেন ১৪৮ ভোট। সাধারণ সম্পাদক পদে আনারস প্রতিকে মো. আবুল হাসান শেখ ২৬৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. মান্নান সরদার পেয়েছেন ১১৭ ভোট। সহ-সভাপতি পদে এম.এ মান্নান ঘোড়া প্রতিকে ১৭০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আবু জাফর গাজী ১২২ ভোট পেয়েছেন।
সহ-সাধারণ সম্পাদক পদে এস.এম. হাবিবুর রহমান ৩২২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. আব্দুল আলী শেখ পেয়েছেন ৭৬ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মাও. মহাসিন গাজী ২৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী সরদার ইমরান হোসেন পেয়েছেন ১৪৫ ভোট। সর্বাধিনায়ক পদে ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন সোহেল রানা। তাঁর প্রতিদ্বন্দ্বী সৈয়দ আলী পেয়েছেন ১৯৫ ভোট। ক্যাশিয়ার পদে ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন আব্দুর রাজ্জাক তাঁর প্রতিদ্বন্দ্বী কামাল হোসাইন ১৮২ ভোট পেয়েছেন। প্রচার সম্পাদক পদে মো. আল-আমিন হাওলাদার ২৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী মো. ফিরোজ সরদার ১৮৬ ভোট পেয়েছেন। এছাড়া দপ্তর সম্পাদক পদে মো. মোস্তাফিজুর রহমান, সমাজ কল্যাণ সম্পাদক পদে মো. জাহাঙ্গীর হোসেন এবং ক্রীড়া সম্পাদক পদে মো. তাজনুর রহমান নির্বাচিত।
নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন তালা শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। তাঁর তত্ত্বাবধানে নির্ধারিত সময় অনুযায়ী ভোটগ্রহণ, ভোট গণনা ও ফলাফল ঘোষণা করা হয়। সকাল থেকে ভোটকেন্দ্র ঘিরে ব্যবসায়ী ভোটারদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হলেও পুরো ভোটগ্রহণ প্রক্রিয়ায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। ৪১৩ জন ভোটারের মধ্যে ৪০৯ জন ভোট দেওয়ায় নির্বাচনে ব্যবসায়ী ভোটারদের ব্যাপক অংশগ্রহণ লক্ষ্য করা যায়।
