গ্রামীণ উন্নয়নের অঙ্গীকারে পাইকগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন

Date:

Share:

গ্রামীণ উন্নয়নের অঙ্গীকারে পাইকগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।

“টেকসই উন্নয়নে পল্লীর অগ্রযাত্রা”—এই প্রত্যয়কে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ নানা আয়োজনের মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা এবং বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
৬ জুলাই সোমবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালি বের হয়।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ওয়াহিদ মুরাদ গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে পল্লী উন্নয়ন কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন।
আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ একরামুল হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, উপজেলা প্রকৌশলী শোয়েব শাফিন, উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির এবং কেন্দ্রীয় সমিতির চেয়ারম্যান প্রাণ কৃষ্ণ রায় বক্তব্য রাখেন। বক্তারা বলেন, সমন্বিত পরিকল্পনা, আধুনিক কৃষি, সমবায়ভিত্তিক উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণের মাধ্যমে টেকসই পল্লী উন্নয়ন নিশ্চিত করা সম্ভব।
অনুষ্ঠানের শেষ পর্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরী সমবায়ীদের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করেন। একই সঙ্গে তিনি পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সমবায় সংগঠনের প্রতিনিধিবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন। বক্তারা পল্লী উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সরকারি-বেসরকারি সকল পক্ষের সম্মিলিত উদ্যোগ ও জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।

৬ জুলাই ২০২৬
গ্রামীণ উন্নয়নের অঙ্গীকারে পাইকগাছায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন