ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে ভিজিডি কার্ডধারী অসহায় ও দুস্থ পরিবারের মাঝে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়েছে।
বুধবার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত এ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিভদ্র ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম তালুকদার।
এ সময় উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ ফেরদৌস ফকির রতন, বলিভদ্র ইউনিয়ন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ ইয়ারুল্লাহসহ ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের সদস্যবৃন্দ (মেম্বার), গ্রাম পুলিশ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
চাল বিতরণ কার্যক্রমে ভিজিডি কার্ডধারী নারী ও পরিবারের সদস্যরা অংশগ্রহণ করেন। সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে উপকারভোগীদের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ করা হয়।
এ সময় বক্তারা বলেন, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ভবিষ্যতেও জনগণের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
