তালা প্রতিনিধিঃ
তালায় “মেধা-বিজ্ঞান-উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ”প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পর্যায়ের শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে| এসময় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক, সৃজনশীল ও উদ্ভাবনী চিন্তায় উদ্বুদ্ধ করতে এ আয়োজন করা হয়|
শুক্রবার (১২ জুন) সকালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম এবং এসইডিপি’র যৌথ উদ্যোগে তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ প্রদর্শনীর আয়োজন করা হয়|
প্রদর্শনীতে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ ¯^র্ণার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ| সহকারী অধ্যাপক গাজী আসাদুজ্জামানের সঞ্চালনায় ¯^াগত বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আতিয়ার রহমান|
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা ব্রজেন দে সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আখতারুজ্জামান খান, সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী, উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, শহীদ মুক্তিযোদ্ধা কলেজের অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাছুম বিল্লাহ, উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান আলী, উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস, পাটকেলঘাটা প্রেসক্লাবের সহ-সভাপতি নাজমুল হক ও সেক্রেটারি অধ্যাপক ইয়াসিন আলীসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন| অনুষ্ঠানে উপজেলার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী স্টার্টআপ আইডিয়া, বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও সৃজনশীল ধারণা উপস্থাপন করেন| প্রদর্শনী শেষে সেরা বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়|
