তালা ডাকবাংলো ও জেলা পরিষদের সম্পত্তি পরিদর্শনে প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব তালা সদর ডাকবাংলো, জেলা পরিষদ মার্কেটসহ জেলা পরিষদের বিভিন্ন সম্পত্তি পরিদর্শন করেছেন|

রবিবার(৭ ই জুন) বিকালে জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব পরিদর্শনকালে সদর ডাকবাংলো, জেলা পরিষদ মার্কেট এবং জেলা পরিষদের আওতাধীন বিভিন্ন স্থাপনা ও সম্পদের বর্তমান অবস্থা, ব্যবস্থাপনা, আয়-ব্যয়ের হিসাব, দখল পরিস্থিতি, রক্ষণাবেক্ষণ কার্যক্রম এবং উন্নয়ন সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেন| তিনি সংশ্লিষ্টদের কাছ থেকে বিভিন্ন সম্পত্তির হালনাগাদ তথ্য সংগ্রহ করেন এবং সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন|

পরিদর্শনকালে উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান,যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদ, জেলা পরিষদ প্রশাসকের সহোদর আব্দুস সালাম মধু,তালা উপজেলা সেচ্ছোসেবক দলের আহবায়ক রফিকুল ইসলা দাদু ভাই, ছাত্রনেতা মেহেদী হাসান সাগর, তালা সদর ডাকবাংলো কেয়ার টেকার মো.আবু জাফরসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন|

জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন, জেলা পরিষদের সম্পত্তি জনগণের সম্পদ| এসব সম্পদের সুষ্ঠু ব্যবস্থাপনা, সংরক্ষণ ও উন্নয়নের মাধ্যমে জনগণের কল্যাণে সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে| কোথাও কোনো অনিয়ম, অব্যবস্থাপনা বা অবৈধ দখল থাকলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে| এ সময় তিনি জেলা পরিষদ মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গেও কথা বলেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়ার বিষয়ে অবহিত হন| পাশাপাশি ডাকবাংলো ও অন্যান্য স্থাপনার প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়ন কার্যক্রমের বিষয়েও সংশ্লিষ্টদের নির্দেশনা দেন|