তালার হাজরাকাটি জামতলা মাঠে ঐতিহ্যবাহী হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উৎসবের আমেজ

Date:

Share:

তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি জামতলা মাঠে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে|

রবিবার (৩১ মে) সকাল ১১টা থেকে শুরু হওয়া এ আয়োজনে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মাঠজুড়ে প্রাণচাঞ্চল্য ও উৎসবের আবহ সৃষ্টি হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাবের সভাপতি ও সাবেক তালা সদর ইউনিয়ন চেয়ারম্যান সাংবাদিক এস এম নজরুল ইসলাম| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক সাতক্ষীরা উপজেলা ক্যাম্পাস শাখার ব্যবস্থাপক মো. শাহিনুর রহমান, বিধানচন্দ্র রায়,সাবেক ইউপি সদস্য আব্দুর রহিম মলঙ্গী, রবিউল ইসলাম| এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক হাসেম সরদারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ| অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক জহর হাসান সাগর| সার্বিক আয়োজন করে ভেজাইল্ল পাবলিক ফেসবুক টিম ও স্থানীয় গ্রামবাসী|

ঐতিহ্যবাহী এ হাডুডু খেলায় অংশগ্রহণকারী দলগুলোর মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতা ও উত্তেজনাপূর্ণ লড়াই অনুষ্ঠিত হয়| রোমাঞ্চকর ফাইনাল ম্যাচে হাজরাকাটি হাডুডু দল দুর্দান্ত ˆনপুণ্য প্রদর্শন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে| অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আঠারোমাইল হাডুডু দল মাত্র এক পয়েন্টের ব্যবধানে পরাজিত হয়ে রানার-আপ হওয়ার কৃতিত্ব লাভ করে| খেলা শেষে বিজয়ী ও রানার-আপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ| এ সময় বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তির যুগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা হারিয়ে যেতে বসেছে| নতুন প্রজন্মকে নিজেদের শেকড় ও সংস্কৃতির সঙ্গে পরিচিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে|