তালা প্রতিনিধিঃঃ
জীবিকার তাগিদে তালার গোপালপুর খালে মাছ ধরতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে শওকাত সরদার (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে|
রোববার (১০ মে) বিকাল আনুমানিক ৩টার দিকে গোপালপুর সুইস গেট সংলগ্ন খালপাড়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়| পরে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে| মৃত শওকাত সরদার তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়নের ঘোনা গ্রামের মৃত ঝনু সরদারের ছেলে|
স্থানীয় বাসিন্দা বিল্লাল হোসেন জানান, সকালে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে খালে যান শওকাত সরদার| বিকালের দিকে স্থানীয়রা তাকে খালপাড়ে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন| পরে নিশ্চিত হওয়া যায় তিনি মারা গেছেন| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হতে পারে|
এ বিষয়ে তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে| মৃত ব্যক্তির পাশ থেকে মাছ ধরার জাল ও মাছ রাখার ব্যাগ উদ্ধার করা হয়েছে| আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান|
