তালা প্রতিনিধিঃঃ
তালা উপজেলার নূরুল্যাপুর দক্ষিণপাড়া গোবিন্দ মন্দির প্রাঙ্গণে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর উদ্যোগে শ্রীশ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠিত হয়েছে|
শুক্রবার (৮ মে ২০২৬) বিকাল ৫টায় আয়োজিত এ ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রেসক্লাব সভাপতি ও তালা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস.এম নজরুল ইসলাম|
অনুষ্ঠানে লক্ষ্মীপদ দাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন,বাবু জীবন ঘোষ, সরকারী পলিটেকনিক ইন্সেটিটিউটের ইন্সেট্যাক্টর সবুজ দাশ, তালা প্রেসক্লাবের এস এম হাসান আলী বাচ্চু, সাংবাদিক জহর হাসান সাগর, বাবু প্রভাস দাস, রবিন দাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অসংখ্য ভক্তবৃন্দ|
অনুষ্ঠানে শ্রীশ্রী গুরু গৌরাঙ্গ মহাপ্রভুর নামসংকীর্তন, আলোচনা সভা ও বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়| আয়োজকরা জানান, আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইসকন)-এর প্রতিষ্ঠাতা আচার্য কৃষ্ণকৃপামূর্তি শ্রীল অভয়চরণারবিন্দ ভক্তিবেদান্ত ¯^ামী প্রভুপাদের আদর্শে এ মহানাম যজ্ঞের আয়োজন করা হয়েছে| যজ্ঞে ভাগবত পাঠ করছেন জিতেন্দ্রিয় দাস (ইসকন), সিলেটপুর| তিন দিনব্যাপী এ ধর্মীয় অনুষ্ঠানের কর্মসূচির মধ্যে রয়েছে, ৮ মে শুক্রবার সন্ধ্যায় ঘটস্থাপন, আলোচনা সভা ও শ্রী মহামন্ত্র জপত অধিবাস, ৯ মে শনিবার অধিবাস অনুষ্ঠান;এবং ১০ মে রবিবার প্রভাতে কুঞ্জভঙ্গ, নগরকীর্তন, দধিকাদন, মহাপ্রভুর ভোগ মহোৎসব ও মহাপ্রসাদ বিতরণ| সমগ্র অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে রয়েছে নূরুল্যাপুর দক্ষিণপাড়া গোবিন্দ মন্দির কমিটি ও স্থানীয় গ্রামবাসী|
