তালায় জমি লেনদেন নিয়ে বিরোধ, প্রধান শিক্ষকের বিরুদ্ধে অপ্রচার প্রতিকারে সংবাদ সম্মেলন

Date:

Share:

তালা প্রতিনিধিঃঃ
তালায় জমি লেনদেন সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংবাদ সম্মেলন করেছেন এক প্রাইমারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরেশ কুমার দত্ত| তিনি প্রতারণা, চুক্তিভঙ্গ এবং মানহানির অভিযোগ তুলেছেন|

সোমবার(০৪ই এপ্রিল) সন্ধ্যায় তালা প্রেসক্লাব কার্যালয়ে তালার ৩৭ নং ঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরেশ কুমার দত্ত এ সংবাদ সম্মেলন করেন|

সংবাদ সম্মেলনে শিক্ষক পরেশ কুমার দত্ত জানান, ২০২২ সালে তিনি তার প্রতিবেশী কার্তিক চন্দ্র বিশ্বাসের কাছ থেকে ৭ শতাংশ ভিটা জমি ক্রয়ের জন্য মৌখিক চুক্তি করেন| চুক্তি অনুযায়ী তিনি কার্তিক চন্দ্র বিশ্বাসের স্ত্রী দিপালী রানী বিশ্বাসের নামে ইস্যুকৃত চেকের মাধ্যমে ১২ লাখ টাকা অগ্রিম প্রদান করেন|

তার অভিযোগ, নির্ধারিত সময়ে জমি রেজিস্ট্রি না করে দিপালী রানী বিশ্বাস আত্মগোপন করেন| পরবর্তীতে ফিরে এসে তিনি জমি রেজিস্ট্রি করতে অপারগতা প্রকাশ করেন এবং টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা রক্ষা করেননি|

এ ঘটনায় পরেশ কুমার দত্ত সোনালী ব্যাংক, তালা শাখার মাধ্যমে চেক ডিজঅনার করে মামলা দায়ের করেন| দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে ২০২৫ সালের ২৬ জানুয়ারি আদালত রায় ঘোষণা করে, যেখানে বিবাদীর ¯^াক্ষর রয়েছে বলে তিনি দাবি করেন| তবে রায়ের পর থেকে দিপালী রানী বিশ্বাস পলাতক রয়েছেন বলেও অভিযোগ করেন তিনি|

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, কার্তিক চন্দ্র বিশ্বাস বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে ও তার স্ত্রীকে ‘সুদখোর’ আখ্যা দিয়ে মানহানিকর তথ্য প্রচার করছেন| এতে তারা সামাজিকভাবে হেয় প্রতিপন্ন হচ্ছেন বলে দাবি করেন তিনি| উক্ত অভিযোগের বিরুদ্ধে তিনি জোরালো প্রতিবাদ জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন|