তালা প্রতিনিধিঃ
তালা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, প্রথিতযশা সাংবাদিক আব্দুল আলীমের ৭ম মৃত্যু বার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে|
সোমবার(২০ শে এপ্রিল) বিকাল ৫ টায় তালা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে স্মরণ সভায় ক্লাব সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়|
তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদের সঞ্চালনায় ও সি.সহ-সভাপতি সাংবাদিক এস.এম জাহাঙ্গীর হাসানের সার্বিক তত্বাবধানে বক্তব্য রাখেন, তালা প্রেসক্লাবের সি.যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খান নাজমুল হুসাইন,সদস্য এস.এম হাসান আলী বাচ্চু,বি.এম বাবলুর রহমান, এস.এম জহর হাসান সাগর, পার্থ প্রতীম মন্ডল,লিটন হুসাইন,ফয়সাল হোসেন,কাজী জীবন বারী,এম.এ জাফর,কাজী এনামুল ইসলাম বিপ্লব,হাফিজুর রহমান,মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ| স্মরণ সভা শেষে মরহুম সাংবাদিক আব্দুল আলীম সাহেবের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়|
