তালায় সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালায় পবিত্র মাহে রমজানে জামায়াতে ইসলামীর উদ্দ্যোগে সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩ মার্চ) বেলা ১২টায় তালা শিল্পকলা একাডেমি হলরুমে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তালা উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ।

পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. আফতাব উদ্দীন, উপজেলা সেক্রেটারি অধ্যাপক ইদ্রিস আলী ও ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক।

প্রধান অতিথির সংক্ষিপ্ত বক্তব্যে অধ্যক্ষ মোঃ ইজ্জত উল্লাহ বলেন, তালার উন্নয়নে সাংবাদিক ও রাজনৈতিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।