প্রথম রোজায় নিজ গ্রামের ইফতারে উপজেলা চেয়ারম্যান প্রার্থী নজরুল ইসলাম,চাইলেন দোয়া ও সমার্থন

Date:

Share:

প্রেস রিলিজ
পবিত্র মাহে রমজানে রোজাদারদের সম্মানে প্রথম রোজায় নিজ গ্রাম খড়েরডাংগা জামে মসজিদ চত্বরে রোজাদারদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টির তালা উপজেলা সভাপতি ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক এস. এম নজরুল ইসলামের উদ্যোগে এ আয়োজন করা হয়।

বৃহস্পতিবার খড়েরডাংগা জামে মসজিদের প্রতিষ্ঠাতা শিক্ষক মরহুম আব্দুর রহিম সাহেবের পুত্র এবং মসজিদের খাদেম মুহাম্মদ আব্দুর রৌউফ মোড়লের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্রামের কৃতি সন্তান সাংবাদিক এস. এম. নজরুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন মোঃ বোরহান খাঁ, অ্যাডভোকেট কবির আহমেদ, মোঃ আব্দুস সাত্তার মোড়ল, মোঃ জাকির হোসেন শেখ, মোঃ লুৎফর রহমান গাজী, মোঃ এহিয়া খাঁ, শিক্ষক মোঃ কামরুল ইসলাম, মোঃ মনি শেখ, মোঃ কবির শেখ, মোঃ মিজানুর রহমান গাজী, মোঃ বোরহান বিশ্বাস, মির্জা শামিমসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এস. এম. নজরুল ইসলাম বলেন, মাহে রমজান মুসলমানদের আত্মশুদ্ধির মাস। এ মাসের শিক্ষা ধারণ করে সকলকে রোজা রাখা ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ে সচেষ্ট হতে হবে। তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে নিজ গ্রামবাসীর নিকট আন্তরিক দোয়া, সহযোগিতা ও সার্বিক সমর্থন কামনা করেন এবং এলাকার উন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠান শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।