তালায় জাতীয় পার্টির সাংবাদিক এস এম নজরুল ইসলাম স্বপদে বহাল,তৃণমূলের উচ্ছাস

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি ও তালা উপজেলা জাতীয় পার্টির সভাপতি এস এম নজরুল ইসলামকে স্বপদে বহাল করছেন কেন্দ্রীয় জাতীয় পার্টি।

বুধবার(১৮ ই ফেব্রুয়ারী) জাতীয় পার্টির দফরত সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত শোকজ/জবাব/১৮-২/২০২৬-১ নং স্মারকে জারিকৃত শোকজ নোটিশের জবাব সন্তোষজনক হওয়ায় সাংবাদিক এস.এম নজরুল ইসলামকে স্বপদে বহাল করা হয়।

জানাযায়,গত ৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে তার বিরুদ্ধে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করা ও সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের ভিত্তিহীন অভিযোগে শোকজ নোটিশ জারি করা হয়েছিল। পরবর্তীতে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে সাংবাদিক এস.এম.নজরুল ইসলাম লিখিত জবাব দাখিল করেন। দলীয় জবাবের পর্যালোচনার পর, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এর নির্দেশক্রমে নোটিশের জবাব সন্তোষজনক বিবেচনা করা হয়। ফলে তার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়নি এবং তিনি পূর্বের ন্যায় জেলা ও উপজেলা পর্যায়ের দায়িত্বে বহাল থাকবেন।
এদিকে সাংবাদিক এস.এম নজরুল ইসলাম স্বপদে বহাল হওয়ার ঘোষণার পর জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলেন, সকল ষড়যন্ত্র ও অপচেষ্টা উপেক্ষিত হয়েছে। এবার আমরা আরও দৃঢ়ভাবে একত্র হয়ে দলের লক্ষ্য পূরণে কাজ করবো। এই পুনর্বহাল আমাদের মধ্যে নতুন উদ্দীপনা, দায়িত্ববোধ এবং নেতৃত্বের প্রতি আস্থা জাগিয়েছে। এটি দলের ভেতরে ইতিবাচক মনোবল সৃষ্টি করেছে এবং তৃণমূলের কার্যক্রমকে আরও গতিশীল করবে।

স্বপদে বহাল হওয়ার পর এস এম নজরুল ইসলাম বলেন, তিনি মাননীয় চেয়ারম্যানে গোলাম মোহাম্মদ কাদের প্রতি আস্থা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আরও বলেন সবসময় দলের আদর্শ ও শৃঙ্খলার প্রতি শ্রদ্ধাশীল। একটি স্বার্থনেষী মহল ষড়যন্ত্র ও অপচেষ্টার আশ্রয় নিয়ে তালা উপজেলা জাতীয় পার্টিকে ধ্বংসের নীলা খেলায় অবর্তীণ হয়েছিল। কিন্তু সেই ষড়যন্ত্র ও অপচেষ্টা উপেক্ষিত হয়েছে। তিনি তৃণমূলের সকল নেতাকর্মীর সঙ্গে মিলে দলকে আরও শক্তিশালী ও সংগঠিত করতে কাজ করে যাব ইনশাআল্লাহ। তিনি দলের স্বার্থ ও জনগণের কল্যাণের জন্য আগের মতোই নিরলসভাবে কাজ চালিয়ে যাব।