তালা প্রতিনিধিঃঃ
তালা উপজেলার কলিয়া বাজারে ইউনিয়ন যুবদলের ভাড়া নেওয়া আঞ্চলিক কার্যালয় দখলের অভিযোগ উঠেছে।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) ভোরে ইউনিয়ন যুবদলের সাইনবোর্ড নামিয়ে কার্যালয়ে তালা দেওয়া হয় বলে জানান তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ।
তেঁতুলিয়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম সবুজ বলেন, সকালে গিয়ে তিনি দেখেন শহিদ জিয়া,খালেদা জিয়া,তারেক জিয়া ছবি সংবলিত সাইনবোর্ড খুলে ফেলা হয়েছে এবং দোকানে অন্য একটি তালা ঝুলছে। ভেতরে থাকা দলীয় নেতাদের ছবি সংবলিত ব্যানার ও পোস্টার বাইরে ফেলে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। রাতের আধারে করা এঘটনায় সাথে জড়িত তা প্রশাসনকে খতিয়ে দেখার এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।
