তালায় ইঞ্জিনভ্যান-পিকআপ সংঘর্ষে কোম্পানীর সেলসম্যান নিহত

Date:

Share:

তালা প্রতিনিধি
তালার জাতপুর বাজার সংলগ্ন এলাকায় ইঞ্জিন ভ্যান ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে মীর মাহফুজুর রহমান মুন্না (৩০) নামের ফুড কোম্পানীর সেলসম্যান নিহত হয়েছেন। সে তালা সদরের খাজরা গ্রামের বাসিন্দা ও মীর মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র।

গতকাল (৩১ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মীর মাহফুজুর রহমান (মুন্না) একটি কোম্পানির ইঞ্জিন ভ্যানে করে মালামাল সরবরাহের কাজ করতেন। ঘটনার দিন তিনি কোম্পানির মালামাল দিতে আঠারোমাইলের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জাতপুর বাজার সংলগ্ন সড়কের সংস্কার কার্যক্রম চলায় পাশে খোয়া রাখা থাকায় সেকারণে রাস্তা সংকুচিত হয়ে আছে। সেটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ যার নং ড-১১-৬৮১৬ সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইঞ্জিন ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং চালক মুন্না গাড়ির ভেতরে গুরুতরভাবে আটকা পড়েন। পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মীর মাহাফুজুর রহমান মৃত্যুকালে পিতা, মাতা, স্ত্রী, একটি পুত্র সন্তান রয়েছে মীর মুবিন (৫) রেখে গেছেন। রবিবার জোহর নামাজবাদ মরহুমের জানাযা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার এই অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রাক্তন মন্ত্রী সৈয়দ দিদার বখত্, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম।

১ ফেব্রুয়ারি ২০২৬
তালায় ইঞ্জিনভ্যান-পিকআপ সংঘর্ষে কোম্পানীর সেলসম্যান নিহত