তালা প্রতিনিধি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তালা উপজেলা কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১ ফেব্রুয়ারী) দুপুরে সাড়ে ১২ টায় তালা উপজেলা ধানের শীষ প্রতীকের নিবাচনী পরিচালনা কমিটির আয়োজনে ধানের শীষের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপি’র প্রকাশনা বিষয়ক সম্পাদক,সাবেক সংসদ সদস্য ও ধানের শীষ প্রতিকের এমপি প্রার্থী হাবিবুল ইসলাম হাবিব।
এ সময় তিনি বলেন, সাংবাদিকদের মান উন্নয়নে কাজ করব। তালা প্রেস ক্লাবের বিল্ডিং নির্মাণ, তালা উপজেলাকে পৌরসভা করার চেষ্টা করব। সাংবাদিকদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার চেষ্টা করব।
তালা উপজেলা যুবদলের সি.যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান সাইদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,যুগ্ম সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক মোশাররফ হোসেন, তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান।
এসময় উপস্থিত ছিলেন,তালা প্রেসক্লাবের সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান, সিনিয়র সাংবাদিক এসএম লিয়াকত হোসেন, দৈনিক অনির্বাণের স্টাফ রিপোর্টার সাংবাদিক গাজী সুলতান আহমেদ,আজকের পত্রিকা তালা উপজেলা প্রতিনিধি সেলিম হায়দার, সাংবাদিক এম.এ ফয়সাল হোসেন, এম.এ হাকিম, সাবেক ছাত্রদল নেতা ফারুক জোয়াদ্দার, তালা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আকবর হোসেন, সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিঠু, তালা রিপোর্টার্স ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক বি.এম জুলফিকার রায়হান, তালা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, পাটকেলঘাটা প্রেস ক্লাবের সহ-সভাপতি নাজমুল হক, তালা রিপোর্টার্স ক্লাবের যুগ্ন আহবায়ক বাবলুর রহমান, দৈনিক আমার দেশের তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী,তালা প্রেসক্লাবের সদস্য ফয়সাল হোসেন,পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন, তালা উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি শামীম খাঁন,যুগ্ম-সাধারণ সম্পাদক মীর মিল্টন, শাহিন আলম, পাটকেলঘাটা প্রেসক্লাবের এম.এম জামান মনিসহ তালা উপজেলা সকল সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
তালা উপজেলার কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় কালে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেন, তিনি বিগত দিনে এমপি থাকাকালে কপোতাক্ষ নদের জন্য দ্বিখন্ডিত তালাকে সংযোগ সৃষ্টি করতে কপোতাক্ষ নদে ব্রীজ নির্মাণ,তালা-মুহান্দী-জাতপুর ১২ কি.মি পিচের রাস্তা,তালা হাসপাতাল কমপ্লেক্স ভবন নির্মাণ ও ৫০শয্যা উন্নতি করন,শিক্ষা প্রতিষ্ঠানের ভবন, তালা ব্রীজ হয়ে খেশরা পর্যন্ত পিচের রাস্তাসহ তালা-কলারোয়া নজির বিহীন উন্নয়ন করছেন। মানুষকে মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানী করেননি। জনগণ তাকে সংসদ সদস্য নির্বাচিত করলে সুশাসন,উন্নয়ন বঞ্চিত মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করার অঙ্গিকার ব্যক্ত করেন।
