তালা প্রতিনিধিঃ
সাতক্ষীরা পৌর জাতীয় পার্টির উদ্যোগে এমপি প্রার্থী জাপার প্রেসিডিয়াম সদস্য মোঃ আশরাফুজ্জামান আশুকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী করতে একটি নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার সভাপতিত্ব করেন পৌর জাতীয় পার্টির সভাপতি সৈয়দ মাহমুদ পাপা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির বিপ্লবী সভাপতি আলহাজ্ব শেখ আজাহার হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, জেলা জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাখাওয়াতুল করিম পিটুল, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আবু সাদেক, জেলা যুবসংহতীর সভাপতি মোঃ আশিকুর রহমান বাপ্পী, পৌরসভার ১ নং ওয়ার্ডে সদ্য সাবেক কাউন্সিলর ও কেন্দ্রীয় ছাত্রসমাজ নেতা মোঃ কায়ছারুজ্জামান হিমেল, জাতীয় পার্টি নেতা আব্দুল গফফার সরদার, ২ নং ওয়ার্ড জাতীয় পার্টি নেতা মোঃ আকরাম হোসেন খান বাপ্পী, মোঃ সোহরাব হোসেন শিকদার (৯ নং ওয়ার্ড), মোঃ মিজানুর রহমান (৮ নং ওয়ার্ড), সৈয়দ মুহাঃ আবুল কালাম আজাদ সুজন, শেখ আজিজুল হক খোকন (৯ নং ওয়ার্ড), মোঃ আব্দুল জলিল, মোঃ মাগফুর রহমান (আহবায়ক, জাতীয় শ্রমিক পার্টি), জাতীয় পার্টি নেতা সৈয়দ ইমামুল মুসলেমিন দাদু এবং জাতীয় পার্টি নেতা মুহাঃ জাহিদ হোসেন প্রমুখ।
সভায় জাতীয় পার্টি মনোনীত এমপি প্রার্থী সাবেক এমপি মোঃ আশরাফুজ্জামান আশুর লাঙ্গল প্রতীককে বিজয়ী করতে নানামুখী কৌশল ও নির্বাচনী পরিকল্পনা নির্ধারণ করা হয়।
