তালা প্রতিনিধিঃঃ
প্রয়াত সাংবাদিক সুনীল ব্যানার্জীর স্ত্রী, দৈনিক প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক কল্যাণ ব্যাণার্জী, ৭১ টিভির সাতক্ষীরা জেলা প্রতিনিধি বরুণ ব্যাণার্জীর বড় বৌদি, কৃষি ব্যাংকের অবসরপ্রাপ্ত অফিসার শিখা ব্যানার্জী (৭৩) গতকাল সোমবার বেলা ১২ টার দিকে ঢাকার শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিঃস্বাস ত্যাগ করেছেন।
প্রয়াত সুনীল ব্যাণার্জী ও শিখা ব্যাণার্জীর একমাত্র পুত্র সন্তান শুভাশিস ব্যাণার্জী রাজধানীতে সাংবাদিকতা পেশার সাথে জড়িত রয়েছেন। জীবনের শেষ মুহুর্ত্বেও মানবতার কথা ভেবে শিখা ব্যাণার্জী রেখে গেছেন এক অনন্য দৃষ্টান্ত নিজ মরদেহ দান করেছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (সাবেক পিজি হাসপাতাল)। তার আকষ্মিক প্রয়ানে শোকের ছাঁয়া নেমে এসেছে তার পরিবার সহ সাংবাদিকদের মাঝে। তার মৃত্যুতে বিদেহী আত্নার সৎগতি কামনা ও পরিবার বর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন ও গভীর শোক প্রকাশ করে বিবৃতি প্রদান করেছেন জাতীয় প্রেসক্লাবের আজীবন সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী সৈয়দ দিদার বখত্ অনুরুপ তালা প্রেসক্লাবের পক্ষ থেকে বিবৃতি প্রদান করেছেন। বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম,সি.সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ,যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, দপ্তর সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, কার্যনির্বাহী কমিটির সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলাম, মো: বাহারুল ইসলাম, বি.এম বাবলুর রহমান, এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন মোড়ল, এস.এম জহর হাসান সাগর, সাধারণ পরিষদ সদস্য মো: লিটন হুসাইন,মো: হাফিজুর রহমান,শেখ ফয়সাল হোসেন, কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, পার্থ প্রতিম মন্ডল, কাজী জীবন বারী, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।
