তালা প্রেসক্লাব সভাপতির মাতা ও বোনের দোয়া মাহফিল অনুষ্ঠিত

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালার শিবপুর আধ্যাত্নিক সাধক এজাহার আলী মারফতি ফকির সাহেবের স্ত্রী খতেজান বিবির ২৯ তম মৃত্যু বার্ষিকী ও তার কন্যা নিছারোন বিবির রুহের মাগফিরাত কামনায় স্মরণ সভা, মিলাদ ও দোয়ামাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ই ডিসেম্বর) শিবপুরস্থ তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক নজরুল ইসলামের নিজ বাস ভবন চত্বরে দিনব্যাপি অনুষ্ঠানে সকাল ৯ টা থেকে ১১ পর্যন্ত পবিত্র কুরআন তেলওয়াত শেষে দুপুর ১ টায় যোহর নামাজ বাদ স্মরণ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কুরআন খতম করেন ভায়ড়া দক্ষিণ পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মুহা. আলতাফ হুসাইন।

স্মরণ সভায় খতেজান বিবির পুত্র ও নিছারোন বিবির একমাত্র ভাই সাংবাদিক এস.এম নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও দেশের শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব মাওলানা মুহা. তাওহীদুর রহমান।

যমুনা টিভির জেলা প্রতিনিধি এস.এম আকরামুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আধ্যাত্নিক সাধক এজাহার আলী নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মুহা. আব্দুল আলীম,শিবপুর জামে মসজিদের হাফেজ মুহা. আব্দুল রশিদ, তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের খাদেম মুফতি হাফিজুল ইসলাম। সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, তালা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম শফি,পাইকগাছা উপজেলা জামায়াতের সেক্রেটারী মো.আলতাফ হোসেন গাজী,সাতক্ষীরা জেলার জুলাই যুদ্ধা মো. ইমরান হোসেন, দৈনিক কালবেলার সাতক্ষীরা জেলা প্রতিনিধি গাজী ফরহাদ, এনপিবি নিউজের জেলা প্রতিনিধি হোসেন আলী,তালা উপজেলা জাতীয় পার্টির সি.সহ-সভাপতি এ্যাড. জিল্লুর রহমান, বীরমুক্তিযোদ্ধা গাজী আব্দুল জলিল, এস.এম জাহাঙ্গীর হাসান, সি.যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিরাজুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ,মো. হাবিবুর রহমান হাবিব,বি.এম বাবলুর রহমান, এনজিও বিষয়ক সম্পাদক সেতু পরিচালক এম.এম আবুল হোসেন, জাপা নেতা নুরুল ইসলাম মোল্লা, নুরুল ইসলাম খোকা, অধ্যাপক আমজাদ হোসেন,প্রভাষক কামরুল ইসলাম, এ্যাড. কবির আহমেদ, ইউপি সদস্য মো. সিদ্দিকুর রহমান, আব্দুল গনি মেম্বর, বিশিষ্ট সমাজ সেবক সৈয়দ ইদ্রিস, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মাদ আলী বিশ্বাস, সাবেক ইউপি আব্দুর রহিম খাঁ বুধো, জেলা ওলামা দলের যুগ্ম-আহবায়ক মহিউদ্দীন শেখ, জাতীয় যুব সংহতির সভাপতি (ভারপ্রাপ্ত) এস.এম তকিম উদ্দীন,সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান, জাতীয় ছাত্র সমাজের সভাপতি নজরুল ইসলাম রাজু, সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু এবং সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ এলাকার হাজার হাজার মুসাল্লি ও শুভাকাঙ্খিরা দোয়ানুষ্ঠানে অংশগ্রহন করেন। দোয়া মাহফিল পরিচালনা করেন, বিশিষ্ট আলেমে দ্বীন বাংলাদেশের শ্রেষ্ঠ ইমাম আলহাজ্ব হযরত মাওলানা মুহা. তাওহীদুর রহমান।