তালায় ৫০ পিস ইয়াবাসহ যুবক আটক

Date:

Share:

তালা প্রতিনিধিঃ
তালা উপজেলার আগোলঝাড়া গ্রামে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাফিজুল গাজী (৩৫) নামক এক যুবককে আটক করেছে স্থানীয় জনতা| পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়| সে আশাশুনি উপজেলার ফোকরাবাদ গ্রামের বাসিন্দা এবং লতিফ গাজীর ছেলে|

স্থানীয় সূত্রে জানা যায়,বৃহস্পতিবার তালা সদরের আগোলঝাড়া গ্রামে মোহাম্মদ হাফিজুল গাজী (৩৫) সন্দেহজনকভাবে এলাকায় ঘোরাফেরা করায় গ্রামবাসীর সন্দেহ হয়| একপর্যায়ে তাকে আটক করে একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়| পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ ৭ হাজার টাকা উদ্ধার করা হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন| খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয় এবং থানায় নিয়ে আসে|

তালা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে| মামলা নং-০৬, তারিখ-১১ জুন ২০২৬| পরে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে জেলহাজতে প্রেরণ করা হয়|