তালায় নবাগত ইউএনও রুপায়ন দেবের যোগদান, প্রেসক্লাবের শুভেচ্ছা
তালা প্রতিনিধিঃঃ
তালায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রুপায়ন দেব। সাবেক ইউএনও জান্নাতুল আফরোজ স্বর্ণাকে নড়াইল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে বদলি করায় খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে রুপায়ন দেবকে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।
সোমবার (২৩ নভেম্বর) সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এর আগে রুপায়ন দেব মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারও আগে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে কর্মরত ছিলেন। তিনি ৩৮তম বিসিএস (প্রশাসন) ক্যাডারের একজন কর্মকর্তা। এ সময় উপজেলা সহকারী প্রশাসনিক কর্মকর্তা সৈয়দা মুন্নিসহ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেন।
এদিকে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপায়ন দেবকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিবৃতি দিয়েছেন তালা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। বিবৃতি দাতারা হলেন, তালা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সহ-সভাপতি এস.এম জাহাঙ্গীর হাসান, সাধারণ সম্পাদক শেখ জলিল আহমেদ, জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক এম.এ মান্নান,সাংগঠনিক সম্পাদক খাঁন নাজমুল হুসাইন, জ্যেষ্ঠ যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু,দপ্তর সম্পাদক বি.এম বাবলুর রহমান, প্রচার সম্পাদক এস.এম জহর হাসান সাগর, কার্যনির্বাহী কমিটির সি.সদস্য এস.এম লিয়াকত হোসেন, শেখ আব্দুস সালাম, যমুনা টিভির স্টাফ রিপোটার সাতক্ষীরা এস.এম আকরামুল ইসলাম,মো: বাহারুল ইসলাম, কার্যনির্বাহী কমিটির সদস্য এ্যাড: কবির আহমেদ,মো: সোহাগ হোসেন মোড়ল, শেখ ফয়সাল হোসেন, পার্থ প্রতিম মন্ডল, সাধারণ পরিষদ সদস্য মো: লিটন হুসাইন,মো: হাফিজুর রহমান,কাজী এনামুল হক বিপ্লব,খাঁন আল-মাহবুব হুসাইন, কাজী জীবন বারী, মো: সাগর মোড়ল, মোঃ মোস্তাফিজুর রহমান রাজু প্রমুখ।
নবাগত ইউএনওর যোগদানের মধ্য দিয়ে তালা উপজেলা প্রশাসনে নতুন নেতৃত্বের সূচনা হলো। তাঁর নেতৃত্বে উপজেলার সার্বিক উন্নয়ন, প্রশাসনিক কার্যক্রমের গতিশীলতা, জনসেবা এবং সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার কার্যক্রম আরও বেগবান হবে বলে প্রত্যাশা স্থানীয়দের।
