তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার

Date:

Share:

তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার
তালা প্রতিনিধিঃঃ
তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শন করেছেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর।। এ সময় তিনি শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষকদের বিভিন্ন দিকনির্দেশনা ও পরামর্শ প্রদান করেন

সোমবার(২৩ নভেম্বর) তিনি তালা পাবলিক হাইস্কুলের সার্বিক শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের শিক্ষার গুণগত মান আরও উন্নত করা, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা বৃদ্ধি এবং শিক্ষার পরিবেশ আরও সমৃদ্ধ করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে শিক্ষকদের প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন তালা পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, শিক্ষক এস.এম. জাহাঙ্গীর হাসান, অজিয়ার রহমান, বিশ্বজিৎ গুহ, নুরুল ইসলাম, তহুরা খানম, অশোক কুমার, আনিছুর রহমান ও রবি শংকর। জেলা শিক্ষা অফিসার আলমগীর কবীর শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষকদের আরও দায়িত্বশীল ও আন্তরিক ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

২৩ নভেম্বর ২০২৬
তালা পাবলিক হাইস্কুল আকস্মিক পরিদর্শনে জেলা শিক্ষা অফিসার