শ্যামনগরে আ.লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ

Date:

Share:

শ্যামনগরে আ.লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ

শ্যামনগর প্রতিনিধিঃ সারাদেশে আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচি ও অপতৎপরতার প্রতিবাদে সাতক্ষীরার শ্যামনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠন। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল, মৎস্যজীবী দল ও তরুণ দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।বিকেল ৪টার দিকে শ্যামনগর সদরস্থ , বাবলাতলা নগর মার্কেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতাকর্মীরা আওয়ামী লীগের যেকোনো নৈরাজ্য ও অপতৎপরতার বিরুদ্ধে বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।সমাবেশে বক্তারা আওয়ামী লীগের ঘোষিত কর্মসূচির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা বলেন, ফ্যাসিবাদী শক্তি দেশকে অস্থিতিশীল করার যেকোনো ষড়যন্ত্র করলে তা রাজপথে কঠোরভাবে প্রতিহত করা হবে। শ্যামনগরের মাটিতে কোনো ধরনের নৈরাজ্য সৃষ্টি করতে দেওয়া হবে না বলেও তাঁরা হুঁশিয়ারি উচ্চারণ করেন।কর্মসূচিতে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মোঃ জুলফিকার সিদ্দিক, যুগ্ম আহ্বায়ক মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর মহসীন কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি মোঃ ইয়াসিন আরাফাত, শফিকুল ইসলাম, মোঃ নুরুজ্জামান, মশিউর রহমান সুইট, রায়হান, মিজান, মেহেদী হাসান, কবিরুল ইসলাম, রায়হানুল ইসলাম, লিটন, মৎস্যজীবী দলের সভাপতি মোঃ সেলিম আহমেদ, সাধারণ সম্পাদক মোঃ রিপন হোসেন, তরুণ দলের সভাপতি মোঃ জয়নাল মল্লিক সহ কর্মসূচিতে তিনটি সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

১৫ নভেম্বর ২০২৬
শ্যামনগরে আ.লীগের অপতৎপরতার বিরুদ্ধে বিএনপির তিন অঙ্গ ও সহযোগী সংগঠনের বিক্ষোভ