তালায় পুলিশের ওপর হামলা মামলার ৭ নম্বর আসামি বিল্লাল ইয়াবাসহ গ্রেপ্তার

Date:

Share:

তালায় পুলিশের ওপর হামলা মামলার ৭ নম্বর আসামি বিল্লাল ইয়াবাসহ গ্রেপ্তার

তালা প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটি বাজারে মাদকবিরোধী অভিযানে পুলিশের ওপর হামলা ও আটক আসামি ছিনিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলার ৭ নম্বর আসামি বিল্লাল হোসেনকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ নভেম্বর) বিকেল ৪টার দিকে তালা উপজেলার আটারই গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিল্লাল হোসেন মৃত আব্দুর রহমান বিশ্বাসের ছেলে।

তালা থানার এসআই তপন কুমার ও থানা সূত্রে জানা যায়, গত ৫ অক্টোবর রাত ৮টার দিকে হাজরাকাটি বাজারে মাদকবিরোধী অভিযান চালায় তালা থানা পুলিশ। এ সময় পুলিশের ওপর হামলা, দায়িত্বরত পুলিশ সদস্যদের সঙ্গে অসদাচরণ, পুলিশের মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নেওয়া এবং আটক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ ওঠে।

এ ঘটনায় এসআই তপন কুমার বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে তালা থানায় মামলা দায়ের করেন। ঘটনার সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। এ বিষয়ে এলাকাবাসী জানান বিল্লাল অনেকদিন ধরে মাদক ব্যবসা করে আসছে তার কারণে এলাকায় যুবসমাজ নষ্ট হয়ে যাচ্ছে ।

ওই মামলার ৭ নম্বর আসামি বিল্লাল হোসেনকে শনিবার ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে বলে থানা সূত্রে জানা গেছে। এ ঘটনায় দায়ের করা মামলাটি চলমান রয়েছে।

১৪ নভেম্বর ২০২৬
তালায় পুলিশের ওপর হামলা মামলার ৭ নম্বর আসামি বিল্লাল ইয়াবাসহ গ্রেপ্তার