শ্যামনগরে পুলিশ সুপারের বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন
মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বিভিন্ন পূঁজা মন্ডপ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম। ১৭ অক্টোবর শনিবার বিকাল থেকে তিনি শ্যামনগর পৌরসদরের হরিতলা সার্বজনীন দূর্গা পূঁজা মন্ডপ ও নকিপুর জমিদারবাড়ী দূর্গা পূঁজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শ্যামনগর থানার অফিসার ইনচার্জ সাফিউল পাটোয়ারী সহ উপজেলা পূজাঁ উদযাপন পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক এ্যাডভোকেট কৃষ্ণপদ মন্ডল, উপজেলা প্রেসক্লাবে সভাপতি সামিউল মনির, পূজাঁ উদযাপন ফ্রন্টের আহবায়ক দেবব্রত ব্যানার্জী, প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি দিনেশ মন্ডল প্রমুখ।এসব পূজাঁ মন্ডপ পরিদর্শনকালে মন্ডপ কমিটির সার্বিক ব্যস্থাপনা ও নিরাপত্তা ব্যবস্থা দেখে পুলিশ সুপার সন্তোষ্টি প্রকাশ করেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রতিটি পূঁজা মন্ডপ সিসি ক্যামেরার আওতায় রয়েছে। চারপাশে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ইউনিফর্মসহ সাধারণ পোশাকে তৎপর রয়েছে। পুলিশ আনন্দের সাথে পূজাঁর দায়িত্ব পালন করছে- উল্লেখ করে পুলিশ সুপার আরও বলেন বাংলাদেশ সম্প্রীতির অনন্য উদাহরণ হয়ে এগিয়ে চলেছে। জাতি-ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগীতায় সনাতনী সম্প্রদায়ের কাছে এবারের শারদীয় দূর্গা উৎসব দৃষ্টান্ত হয়ে উঠছে। একইভাবে সকলের সমবেত চেষ্টায় বিজয় দশমীসহ সকল কার্যক্রম সুন্দরভাবে সম্পন্ন হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। এর আগে শুরুতে হরিতলা পূজাঁ মন্ডপে পৌছালে মন্দির কমিটির সদস্যরা ফুল দিয়ে পুলিশ সুপারকে অভ্যর্থনা জানান। এসময় পুলিশ সুপার তার পক্ষ থেকে পূজাঁ কমিটির নেতৃবৃন্দকে বিশেষ শুভেচ্ছা উপহার হিসেবে হস্তান্তর করেন। পরিমল কর্মকারসহ এসময় ব্রাম্মণপাড়া পূজাঁ মন্ডপের সভাপতি গৌরসুন্দর মালো ছাড়াও মন্দির কমিটির নেতৃবৃন্দ।
বিকাল পাঁচটায় পুলিশ সুপার জমিদার বাড়ী দূর্গাপূজাঁ মন্ডপ পরিদর্শনকালে পূজাঁ কমিটির পক্ষ থেকে শাঁখ বাঁিজয়ে ও ফুল ছিটিয়ে তাকে স্বাগত জানান। সাবেক প্রধান শিক্ষক ও উপজেলা পূজাঁ উদযাপান পরিষদের সভাপতি কৃষ্ণেন্দু মুখার্জীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সঞ্জয় মন্ডল, দেবাশীষ মুখার্জী প্রমুখ।
