সাতক্ষীরায় মসজিদে গ্রিল কেটে সোলার ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ।

Date:

Share:

সাতক্ষীরায় মসজিদে গ্রিল কেটে সোলার ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ।

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের মাটিয়াডাংগা উত্তরপাড়া জামে মসজিদে এক দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গত রাতের কোনো একসময়ে মসজিদের গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে সোলার চালিত ব্যাটারিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।
​স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো এশার নামাজ শেষে মুসল্লিরা মসজিদ বন্ধ করে নিজ নিজ বাড়িতে চলে যান। সকালে ফজর ওয়াক্তের সময় মুসল্লিরা নামাজ পড়ার জন্য মসজিদে এসে দেখতে পান যে, মসজিদের জানালার গ্রিল কাটা । পরে তারা দেখতে পান, সোলার সিস্টেমের ব্যাটারি এবং অন্যান্য মূল্যবান সরঞ্জামাদি চুরি হয়ে গেছে।
​মসজিদের পবিত্র স্থানে এমন চুরির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পবিত্র ঘর মসজিদে এ ধরনের ধৃষ্টতাপূর্ণ চুরির ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
​এ বিষয়ে মসজিদ কমিটির পক্ষ থেকে সাতক্ষীরা সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করার প্রস্তুতি চলছে। পাশাপাশি, চুরি যাওয়া মালামাল উদ্ধার এবং এই ঘটনার সাথে জড়িত চোর চক্রকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী।

১৫ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় মসজিদে গ্রিল কেটে সোলার ব্যাটারিসহ বিভিন্ন মালামাল চুরির অভিযোগ।