শ্যামনগরের নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী 

Date:

Share:

শ্যামনগরের নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ  সাতক্ষীরার শ্যামনগরে কবি কাজী নজরুল ইসলামের স্মরণে ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ৫ অক্টোবর সকালে শ্যামনগর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে এ কর্মসূচির আয়োজন করা হয়।শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা বিএনপির আহ্বায়ক সোলায়মান কবীর, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সহকারী শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শাহিন হোসেন ও প্রকাশ চন্দ্র মন্ডল প্রমুখ। আলোচনাসভা শেষে মাসব্যাপী আয়োজিত বিভিন্ন ক্যাটাগরির প্রতিযোগিতায় বিজয়ী প্রাথমিক, মাধ্যমিক, কলেজ ও মাদ্রাসা পর্যায়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

৬ অক্টোবর ২০২৬
শ্যামনগরের নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী