সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

Date:

Share:

সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

কামাল পাশা সিংড়া (নাটোর) প্রতিনিধি :

নাটোরের সিংড়া উপজেলার অডিটোরিয়াম হলরুমে হিন্দু সম্প্রদায়ের প্রধান শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতিমূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৬০ নাটোর ৩ সিংড়া আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপি’র সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল এবং উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন শাখা এবং উপস্থিত ছিলেন সিংড়া পূজা উদযাপন পরিষদের সভাপতি ও হিন্দু সম্প্রদায়ের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সুধী সমাজ অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ও পৌর বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীর বৃন্দ।
সভায় প্রধান অতিথির বক্তব্যে মাননীয় এমপি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন ধর্ম যার যার উৎসব সবার
এর মাধ্যমে হিন্দু সম্প্রদায়ের মধ্যে ভাতৃত্ববোধ ও সম্প্রীতি রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে , তিনি বলেন শারদীয় দুর্গোৎসব কে ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে প্রতিমা বিসর্জন দেয়া হয় এবং কোন অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সবার প্রতি অনুরোধ জানান এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাই কে সতর্ক থাকতে আহ্বান জানান।

৩ অক্টোবর ২০২৬
সিংড়ায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতি মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত ।