বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত

Date:

Share:

বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত

ষ্টাফ রিপোর্টার :

নবগঠিত বগুড়া মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন (জিসাস) কমিটির নেতৃবৃন্দ বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজার জিয়ারত করেছেন। এ সময় তারা মরহুমদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
মাজার জিয়ারত ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিসাস কেন্দ্রীয় সভাপতি নাহার গুলনাহার ইভা, সাধারণ সম্পাদক খ ম জাহাঙ্গীর, সহ-সভাপতি হুমায়ুন কবির, যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুর রশীদ শাইন, রাজশাহী বিভাগীয় সভাপতি আরমান আলী, দপ্তর সম্পাদক সিয়াম পাটোয়ারী, বগুড়া মহানগর সভাপতি সুলতান আহম্মেদ তুহিন, সাধারণ সম্পাদক মাসুদ সরকার কনক, সহ-সভাপতি গুলজার আলী, যুগ্ম সম্পাদক সাইদুজ্জামান পিরু, সাংগঠনিক সম্পাদক সোলাইমান শেখ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াহাব, কোষাধ্যক্ষ মনির উদ্দিন শিপু, দপ্তর সম্পাদক মোসাদ্দেক আলীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জিসাসের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্ব মমিনুর রশীদ শাইন।
দোয়া শেষে নেতৃবৃন্দ নবগঠিত বগুড়া মহানগর জিসাস কমিটির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

১ অক্টোবর ২০২৬
বগুড়া মহানগর জিসাসের নবগঠিত কমিটির জিয়া ও খালেদা জিয়ার মাজার জিয়ারত