সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

Date:

Share:

সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়া উপজেলার ১ নম্বর শুকাশ ইউনিয়নে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বিকেল ৪টায় আয়োজিত এ টুর্নামেন্টের উদ্বোধন করেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব শারফুল ইসলাম বুলবুল, শুকাশ ইউনিয়ন বিএনপির সভাপতি প্রভাষক বাবুল হোসেন, সাবেক সভাপতি আলহাজ্ব মো. আব্দুল কুদ্দুস আকন্দ, ৪ নম্বর কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, ১১ নম্বর তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, সিংড়া উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, সিংড়া উপজেলা ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন মাস্টারসহ পৌর ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় নেতাকর্মীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেন, “ফুটবল বিনোদনের পাশাপাশি মানুষের শরীর ও মন সুস্থ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খেলাধুলা তরুণ সমাজকে সন্ত্রাস ও মাদক থেকে দূরে রাখতে সহায়তা করে। নিয়মিত খেলাধুলার মাধ্যমে সামাজিক অবক্ষয় রোধ, পারস্পরিক সম্প্রীতি ও ঐক্য আরও সুদৃঢ় হবে। এর ফলে সমাজ থেকে দুর্নীতি, অনিয়ম ও বিশৃঙ্খলা দূর করতে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।”
তিনি তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও বেশি উৎসাহিত করার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

২৫ সেপ্টেম্বর ২০২৬
সিংড়ায় মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন