আনোয়ারুল ইসলাম আনুর হাতকে শক্তিশালী করতে শেরকোলে জয়নাল আবেদীনের উঠান বৈঠক

Date:

Share:

  1. আনোয়ারুল ইসলাম আনুর হাতকে শক্তিশালী করতে শেরকোলে জয়নাল আবেদীনের উঠান বৈঠক

​মোঃ কামাল পাশা সিংড়া (নাটোর) প্রতিনিধি।

নাটোরের সিংড়া উপজেলার শেরকোল ইউনিয়নের তেলি গ্রামে স্থানীয় এমপি ও অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনুর হাতকে শক্তিশালী করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
​উক্ত উঠান বৈঠকে উপস্থিত ছিলেন শেরকোল ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী এবং ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: জয়নাল আবেদীন।
​বৈঠকে জয়নাল আবেদীন এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, এলাকার সামগ্রিক উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং তেলি গ্রামসহ শেরকোল ইউনিয়নের সার্বিক অগ্রযাত্রাকে ত্বরান্বিত করতে অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু এমপি মহোদয়ের নেতৃত্ব ও হাতকে শক্তিশালী করার কোনো বিকল্প নেই।
​উঠান বৈঠকে এলাকার গণ্যমান্য ব্যক্তি, তরুণ সমাজ ও বিভিন্ন স্তরের সাধারণ জনগণ উপস্থিত ছিলেন। উপস্থিত নেতৃবৃন্দ ও এলাকাবাসী ইউনিয়নের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

২১ সেপ্টেম্বর ২০২৬
আনোয়ারুল ইসলাম আনুর হাতকে শক্তিশালী করতে শেরকোলে জয়নাল আবেদীনের উঠান বৈঠক