সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করলেন ইউএনও

Date:

Share:

সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করলেন ইউএনও

কামাল পাশা সিংড়া (নাটোর) প্রতিনিধি:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মাঝে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নাটোরের সিংড়ায় “ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি” কর্মসূচির আওতায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে এক বৃক্ষরোপণ অভিযান ও চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

​মঙ্গলবার বেলা (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় বিলদহর উচ্চ বিদ্যালয় চত্বরে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধনের পর বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

​বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী বক্তব্যে অত্র প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও ৫ নং চামারি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব অধ্যাপক নুর নবী ফারুক তারা বলেন
​”জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের পরিবেশকে বাঁচাতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ ধারণার মাধ্যমে প্রতিটি শিশু যদি একটি করে গাছের দায়িত্ব নেয়, তবে ভবিষ্যতে আমরা একটি সবুজ ও সুস্থ পৃথিবী গড়ে তুলতে পারব। পরিবেশ রক্ষায় যুবসমাজ ও শিক্ষার্থীদের এই উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”

​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আব্দুল খালেক বিশ্বাস যুগ্ম আহ্বায়ক সিংড়া উপজেলা স্বেচ্ছাসেবক দল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

​অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে একটি করে ফলজ ও ঔষধি গাছের চারা তুলে দেন এবং চারাগুলোর সঠিক পরিচর্যার জন্য তাগিদ দেন।

১৬ সেপ্টেম্বর ২০২৬
সিংড়ায় বিলদহর উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ করলেন ইউএনও