সিংড়ায় শেরকোল ইউনিয়নের চকহরিপুরে চেয়ারম্যান প্রার্থী জয়নাল আবেদীনের উঠান বৈঠক
কামাল পাশা, সিংড়া (নাটোর) প্রতিনিধিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নাটোরের সিংড়ার ৮ নং শেরকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থীতা ঘোষণা ও উঠান বৈঠক করেছেন শেরকোল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক
জয়নাল আবেদীন
শেরকোল ইউনিয়নের ১ নং ওয়ার্ড চকহরিপুর গ্রামে আপামর জনসাধারণ ও দলীয় নেতা কর্মীদের নিয়ে উঠান বৈঠক করেন এবং
এসময় সময় জয়নাল আবেদীন বলেন দীর্ঘ ১৭ বছর পর বিএনপি দল ক্ষমতায় এসেছে । আমি একজন দলের ক্ষুদে কর্মী। দলের সাথে আমি এবং আমার পরিবার দুঃসময়ে ছিল এখনো আছে। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি একজন চেয়ারম্যান প্রার্থী হিসাবে আপনাদের কাছে দোয়া ও সমর্থন চাই।
