কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।কুমিল্লায় ২৪ ঘণ্টায় ৪৯ অভিযানে গ্রেপ্তার ৫৬, ইয়াবা-বিয়ার উদ্ধার
এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ৫৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএমের দিকনির্দেশনায় গত ১৩ সেপ্টেম্বর জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদকের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনা করে। জেলার বিভিন্ন এলাকায় মোট ৪৯টি মাদকবিরোধী অভিযান চালানো হয়।
অভিযানে ১০ জন মাদক ব্যবসায়ী ও ৪৬ জন মাদকসেবীসহ মোট ৫৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১ হাজার ৪৯৫ পিস ইয়াবা ও ২৪ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা, মোবাইল কোর্ট ও বিচারিক আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মাদক নির্মূলে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে বলে জানিয়েছে কুমিল্লা জেলা পুলিশ।