মোহনগঞ্জে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা

Date:

Share:

মোহনগঞ্জে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা

  • চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ

“জাতীয় নাগরিক পার্টি” (এনসিপি’র) নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।
৬ মাস মেয়াদী ঘোষিত এ কমিটিতে মোহাম্মদ শরিফুল ইসলামকে আহবায়ক, শামীম খানকে সদস্য সচিব ও ফাহিয়ান আফরীদ প্রীতমকে সাংগঠনিক সম্পাদক করে ১৩ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটি ঘোষণা করা হয়।
রবিবার (৫ সেপ্টেম্বর) জাতীয় নাগরিক পার্টি- এনসিপি’র নেত্রকোনা জেলা আহবায়ক কমিটির আহবায়ক ইফতেখার শামীম, সদস্য সচিব মো. ফাহিম রহমান খান পাঠান ও সুপারিশকারী হিসেবে সাংগঠনিক সম্পাদক মিনহাজ সোহেল স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন।
নব-ঘোষিত উপজেলা আহবায়ক কমিটিতে আরও যারা রয়েছেন-সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আওলাদ হোসেন, যুগ্ম আহবায়ক আব্দুস সালাম ও ফজল মিয়া, সিনিয়র যুগ্ম সদস্য সচিব রতন তালুকদার, যুগ্ম সদস্য সচিব মনির হোসেন ও রয়েল খান ও সহ সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান আরাবী। এ ছাড়াও সম্মানিত সদস্য হিসেবে ৩ জন নারী নেত্রীও এ কমিটিতে ঠাঁই পেয়েছেন। তারা হলেন, নাহার আক্তার, হাসনাহেনা ও তানজিলা আক্তার।
উক্ত আহবায়ক কমিটিকে আগামী ১৪ কার্য দিবসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরের মারফত ও সাংগঠনিক সম্পাদকের নিকট উপস্থাপনের নির্দেশ প্রদান করা হয়েছে।

৭ সেপ্টেম্বর ২০২৬
মোহনগঞ্জে “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি’র) উপজেলা আহবায়ক কমিটি ঘোষণা