মোহনগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

Date:

Share:

মোহনগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

 

চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নেত্রকোনার মোহনগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১১টায় মোহনগঞ্জ উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত র‍্যালিতে নেতৃত্ব দেন নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ-মদন-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর।

হাজারো নেতা কর্মীর অংশগ্রহণে শহরের রেলওয়ে স্টেশন এলাকা থেকে বর্ণাঢ্য এ র‍্যালিটি বের হয়ে
শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা বিএনপির দলীয় অস্থায়ী কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে লুৎফুজ্জামান বাবর বলেন, দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শকে ধারণ করে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার জন্য তিনি সবাইকে আহ্বান জানান। তিনি বলেন, বিএনপি দেশের মানুষের অধিকার, গণতন্ত্র ও জনগণের প্রত্যাশা পূরণের রাজনীতি করে। তবে দলের প্রতিষ্ঠাবার্ষিকীর এই দিনে তিনি নেতাকর্মীদেরকে ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বাবর বলেন, জনগণের ভোটাধিকার ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির নেতাকর্মীদেরকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

র‍্যালিতে নেতাকর্মীদের হাতে দলীয় পতাকা ও ব্যানার দেখা যায়। এ সময় তাঁরা বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালিকে ঘিরে শহরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। দলীয় নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি প্রাণবন্ত হয়ে ওঠে।
দলীয় কর্মসূচি শেষে সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর নব-নির্মিত উপজেলা প্রশাসনিক ভবনের আনুষ্ঠানিকভাবে শুভ উদ্ধোধন করেন। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিরও আনুষ্ঠানিক উদ্বোধন করেন।###

 

২ সেপ্টেম্বর ২০২৬
মোহনগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত