শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

Date:

Share:

শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ আরিফুজ্জামান আরিফ, শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন, অধিকার সুরক্ষা এবং সরকারি সেবায় সহজ অভিগম্যতা নিশ্চিত করার লক্ষ্যে উপজেলা প্রশাসনের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৩ আগস্ট) সকাল ১১ টায় শ্যামনগর অফিসার্স ক্লাব হল রুমে নাগরিক উদ্যোগ-এর বাস্তবায়নে, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা-এর বাস্তবায়ন সহযোগিতায় এবং ফাউন্ডেশন ফর এ জাস্ট সোসাইটির অর্থায়নে সভাটি অনুষ্ঠিত হয়।নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প অফিসের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালোর সঞ্চালনায় ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালোর সভাপতিত্বে “সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্প”-এর আওতায় এ সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন খান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রফিকুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার প্রকাশ চন্দ্র মন্ডল। এসময় উপস্থিত ছিলেন মরমী মহিলা উন্নয়ন সংগঠন এর নির্বাহী পরিচালক প্রতিমা রানী মিস্ত্রী, নাগরিক উদ্যোগ শ্যামনগর প্রকল্প কার্যালয়ের হিসাবরক্ষক কর্মকর্তা অপু চৌকিদার, কমিউনিটি মবিলাইজারগণ, পরিবর্তন সহায়কগণ, সিবিও সদস্যবৃন্দ। সভায় প্রকল্পের বিভিন্ন কার্যক্রম, দলিত নারী ও কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, নিরাপদ পানি ও স্যানিটেশন, কর্মসংস্থান, সরকারি সেবায় প্রবেশাধিকার এবং তাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা দলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে সরকারি দপ্তর, স্থানীয় প্রশাসন এবং বেসরকারি উন্নয়ন সংস্থার সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।সভা শেষে দলিত নারী ও কিশোরীদের অধিকার নিশ্চিতকরণ, সরকারি বিভিন্ন সেবায় সহজ প্রবেশাধিকার বৃদ্ধি এবং তাদের টেকসই আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সকল অংশীজনের সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

২৩ আগস্ট ২০২৬
শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত