লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা

Date:

Share:

লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার নারায়ণপুর উত্তরপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ মো. মফিজুল ইসলাম প্রকাশ মফিজ নামে এক মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে থানা-পুলিশ।
শনিবার (১৫ আগস্ট) রাত পৌনে ২টার দিকে উপজেলার ৪ নম্বর শশীদল ইউনিয়নের নারায়ণপুর উত্তরপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তারকৃত আসামি (৩৫) মফিজুল ইসলাম নারায়ণপুর উত্তরপাড়া এলাকার মৃত দুলা মিয়া ও মৃত রোকেয়া বেগমের ছেলে।
থানা-পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত আনুমানিক পৌনে ২টার দিকে ব্রাহ্মণপাড়া থানার এসআই মাহতাব হোসাইনের নেতৃত্বে এএসআই মো. নুর আল-আহসানসহ পুলিশের একটি দল নারায়ণপুর উত্তরপাড়ায় অভিযান পরিচালনা করে। এ সময় মফিজুল ইসলামের বাড়ির পশ্চিম-উত্তর কোণে থাকা লাকড়ি রাখার ঘরে তল্লাশি চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই মফিজুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, উদ্ধার করা গাঁজা মাদক ব্যবসার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলে তিনি জানান।

১৫ আগস্ট ২০২৬
লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা