কেশবপুরে ককটেল বিস্ফোরণে মাহেন্দ্র চালক জুয়েল আহত, আতঙ্কিত এলাকাবাসী

Date:

Share:

কেশবপুরে ককটেল বিস্ফোরণে মাহেন্দ্র
চালক জুয়েল আহত, আতঙ্কিত এলাকাবাসী

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশবপুরে ককটেল বিস্ফোরণে জুয়েল নামে এক মাহেন্দ্র চালক আহত হয়েছে। এই ঘটনার পর এলাকাজুড়ে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, শনিবার (১৫ আগস্ট-২৬) কেশবপুর শহরের মধ্যকুল গ্রামের খানজাহান আলীর ছেলে মহেন্দ্র চালক জুয়েল (২৭) যশোর-সাতক্ষীরা সড়কের কেশবপুর তেল পাম্পের ২ শ হাত দূরে নাথপাড়া মোড়ে রাস্তার পাশের ঝোপে প্রস্রাব করতে বসে। এ সময় প্রকট শব্দে ককটেল বিস্ফোরণে তার পা গুরুতর জখম হয়। সংবাদ পেয়ে কেশবপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহত জুয়েলকে উদ্ধার করে কেশবপুর হাসপাতালে ভর্তি করে। ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় পুলিশ অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে আরো দুটি অবিস্ফোরিত ককটেল সাদৃশ্য বস্তু উদ্ধার করে।
তাৎক্ষণিকভাবে ককটেল বিস্ফোরণের কারণ না জানা গেলেও ধারণা করা হচ্ছে, দুষ্কৃতকারীচক্র যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটানোর জন্য নিরাপদ স্থান ভেবে উক্ত জায়গায় ওই ককটেল লুকিয়ে রেখেছিল। অসাবধানতা বসত ঐ ককটেলের উপর যে কোন ভাবে চাপ লেগে সেটি বিস্ফোরিত হওয়ার কারণেই তিনি আহত হন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে কেশবপুর থানা অফিসার ইনচার্জ রোকসানা খাতুন জানান, ককটেল বিস্ফোরণের রহস্য উদঘাটনে পুলিশের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রয়েছে।
ছবিঃ
১৫/০৮/২৬

১৫ আগস্ট ২০২৬
কেশবপুরে ককটেল বিস্ফোরণে মাহেন্দ্র চালক জুয়েল আহত, আতঙ্কিত এলাকাবাসী