- মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল
চয়ন চৌধুরী, মোহনগঞ্জ থেকেঃ
নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মোমেনুল ইসলামের অকাল মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকাল সাড়ে চারটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের উদ্যোগে স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠিত এ শোকসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেত্রকোনার সিভিল সার্জন ডাক্তার মো. গোলাম মাওলা নঈম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমেনা খাতুন ও সহকারী কমিশনার (ভুমি) এমএ কাদের ও জেলা ডিসিএস ডাক্তার আরিফিন সুলতানা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডাক্তার অলক কান্তি তালুকদারের সভাপতিত্বে ও স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনলোজিস্ট (ডেন্টাল) মো. নাজমুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত শোকসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট (গাইনি) ডাক্তার কল্যাণী রাণী ঘোষ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম রব্বানী পুতুল, উপজেলা জামায়াতের আমীর কাজী মোফাজ্জল হোসেন সবুজ, মোহনগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এস দোহা, সাধারণ সম্পাদক হাফিজুর রহমান চয়ন, স্বাস্থ্য কমপ্লেক্সের সেকমো বিপ্লব হোসেন, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মাহবুবুর রহমান খান প্রমূখ।
উল্লেখ্য, মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. মোমেনুল ইসলাম গত ১ আগষ্ট দুপুরে কর্মরত থাকা অবস্থায় হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন।
স্বাস্থ্য কর্মকর্তা মোমেনুল ইসলামের বাড়ি কুড়িগ্রামের রৌমারী উপজেলায়। ২০২৫ সালের মে মাসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন তিনি। রাজশাহী মেডিকেল কলেজ থেকে (৩৩ তম ব্যাচ) এমবিবিএস ডিগ্রি অর্জন করেন মোমেনুল। তিনি একজন সার্জন ছিলেন।
