কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

Date:

Share:

কেশবপুরে “ভোরের আলো” সামাজিক
সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি

যশোরের কেশেবপুরে মানবতার কল্যাণে এগিয়ে চলা একটি স্বেছাসেবী সামাজিক ও রক্তদান সংগঠন ’ভোরের আলো’র ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১০ আগস্ট-২৬) বিকেলে শহরের হাসপাতাল রোডে রওশন মঞ্জিলের ৪র্থ তলায় মানবতার সেবায় নিবেদিত স্বেচ্ছাসেবী সংগঠন ভোরের আলোর উপদেষ্টা সুফিয়া পারভীন শিখা-এর সভাপতিত্বে এবং ভোরের আলো’র নির্বাহী পরিচালক গোলাম কিবরিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল ফুয়াদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, এনটিভি প্রতিনিধি এনামুল হাসান নাইম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কেশবপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোল্যা আব্দুস সাত্তার, সাংবাদিক এম আব্দুল করিম, আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থা কেশবপুর শাখার সভাপতি কৃষ্ণপদ দাস।
এসময় আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থি’ত ছিলেন, প্রেসক্লাবের ক্রীড়া ও সাহিত্য সম্পাদক মাসুম বিল্লাহ, সদস্য শাহীনুর রহমান ও জাকির হোসেন, ফ্রেন্ডস আরকে ব্লাড ব্যাংক এর সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, হৃদয়ে কেশবপুর ব্লাড ব্যাংকের এডমিন বাবু বিশ্বাস, মানবসেবা রক্তদান সংস্থার জাহিদ হাসান, কপোতাক্ষ ব্লাড ব্যাংকের সভাপতি মোঃ হাবিবুল্লাহ।
এ ছাড়াও ভোরের আলোর যুব ও সমাজকল্যাণ সম্পাদক আরনি হোসেন, কোষাধ্যক্ষ রিয়াদ হোসেন, দপ্তর সম্পাদক কিশোর মন্ডল, সাংগঠনিক সম্পাদক অমিত হাসান, নির্বাহী সদস্য আবু হানিফ, ইলিয়াস হোসেন, সাধারণ সদস্য আবু রায়হান, রাইহান রকি, আবুজার গিফারিসহ ভোরের আলো” সামাজিক সংগঠনের সকল পর্যায়ের দায়িত্বশীল ও সাধারণ সদস্যবৃন্দ উপস্থি’ত ছিলেন।

১১ আগস্ট ২০২৬
কেশবপুরে “ভোরের আলো” সামাজিক সংগঠনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত