পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা প্রদান
…………………………………………………………………………
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি।।
খুলনার পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদদের স্মরণে কবর জিয়ারত, আলোচনা সভা এবং শহীদ পরিবারের সদস্য ও আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে কর্মসূচির শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের কবর জিয়ারত করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং গণ্যমান্য ব্যক্তিরা। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সাবেক সচিব ও জাতীয় মানবসম্পদ উন্নয়ন তহবিলের চেয়ারম্যান তোহিদুর রহমান।
সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার মণ্ডল। বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বী, উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ, পৌর বিএনপির সভাপতি আসলাম পারভেজ,পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আওয়াল কবীর,ওসি (তদন্ত) জুলফিকার আলী, জামায়াতে ইসলামীর খুলনা জেলা কর্মপরিষদ সদস্য সুপার আমিনুল ইসলাম, অধ্যাপক মমিন সানা,উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সদস্যসচিব এস. এম. এমদাদুল হক, সাবেক সাধারণ সম্পাদক এস. এম. এনামুল হক, যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন ও তুষার কান্তি মণ্ডল, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কামাল আহমেদ সেলিম নেওয়াজ, জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র প্রার্থী অ্যাডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু, বীর মুক্তিযোদ্ধা গাজী রুহুল আমিন, রণজিৎ কুমার সরকার, জুলাই যোদ্ধা আব্দুল কাদের নয়ন, রানা শেখ, গাজী তানভীর আহমেদ, সাংবাদিক আলাউদ্দীন রাজা ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জামিলুর রহমান রানা প্রমুখ।
সভায় বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করে শহীদ পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা ও সহমর্মিতা জানান। পাশাপাশি আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা, পুনর্বাসন ও কল্যাণে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের পরিবারের সদস্য এবং আহত জুলাই যোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
৫ আগস্ট ২০২৬
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে শহীদ পরিবার ও আহত যোদ্ধাদের সংবর্ধনা প্রদান
