তালায় দুই মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

Date:

Share:

তালায় দুই মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়

তালা প্রতিনিধি
তালায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণের অভিযোগে দুইটি মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পৃথক ভাবে মোট ৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (৪ই আগস্ট) দুপুর ৩টার দিকে তালা উপ শহরের উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বপ্না এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে তালা বাজারের সাতক্ষীরা ঘোষ ডেইরিকে ৩ হাজার টাকা এবং যাদব ঘোষ ডেইরিকে ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন তালা থানার উপ-পরিদর্শক (এসআই) হেমায়েত হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসের সহকারী প্রশাসনিক কর্মকর্তা রওনুক জাহান,তালা প্রেসক্লাবের জেষ্ঠ যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এস.এম হাসান আলী বাচ্চু, তালা উপজেলা প্রেসক্লাবের মীর মিল্টন, জমির উদ্দীন প্রমুখ। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি মেনে খাদ্য প্রস্তুত ও বিক্রির নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়।

৪ আগস্ট ২০২৬
তালায় দুই মিষ্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা আদায়