পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড

Date:

Share:

পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড

পাইকগাছা (খুলনা):

খুলনার পাইকগাছায় গাজাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
​পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলামের নেতৃত্বে একটি দল অভিযান পরিচালনা করে। স্থানীয়দের সহায়তায় কপিলমুনি মাছ বাজার এলাকায় পরিচালিত এই মাদকবিরোধী অভিযানে কপিলমুনি ইউনিয়নের উত্তর নাসিরপুর গ্রামের সাহেব আলী গাজীর ছেলে মোঃ আক্তার হোসেনকে (৩৫) ৫ গ্রাম গাজাসহ হাতেনাতে আটক করা হয়।​পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওয়াসীউজ্জামান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আটক আসামিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।​ঘটনার সত্যতা নিশ্চিত করে কপিলমুনি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোঃ মনিরুল ইসলাম জানান, সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের এ ধরনের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সাথে মাদক নির্মূলে এলাকার সচেতন নাগরিক ও যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

৩১ জুলাই ২০২৬
পাইকগাছায় গাজাসহ আটক আক্তার হোসেনের ৬ মাসের কারাদণ্ড