তালায় সাবেক উপজেলা চেয়ারম্যান জি.এম আব্দুল আলী’র ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী পালিত
তালা প্রতিনিধিঃ
তালা উপজেলা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম আব্দুল আলী সাহেবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরন সভা, মিলাদ মাহফিল, দোয়ানুষ্ঠান পালিত হয়েছে।
বৃহস্পতিবার(৩০ শে জুলাই) মাগরিব বাদ তালা প্রেসক্লাবের কার্যালয়ে মরহুম জি.এম আব্দুল আলী সাহেবের ৬ষ্ঠ মৃত্যু বার্ষিকী পাল উপলক্ষ্যে স্মরণ সভা,মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা জাতীয় পার্টি ও তালা প্রেসক্লাব সভাপতি সাংবাদিক এস. এম নজরুল ইসলাম।
উক্ত স্মরন সভা মিলাদ মাহফিল ও দোয়ানুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে অংশগ্রহন করেন বাংলাদেশের শ্রেষ্ট ঈমাম ও তালা উপজেলা কমপ্লেক্স জামে মসজিদের পেশ ঈমাম ও খতিব আলহাজ্ব হযরত মাও: মুহা. তাওহীদুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন,বাংলাদেশ বেতারের খুলনার ধর্মীয় আলোচক মাওলানা মুহা.হাফিজুর রহমান, তালা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি এ্যাড.জিল্লুর রহমানা, যুগ্ম-সাধারণ সম্পাদক মীর কাইয়ুম ইসলাম ডাবলু, সাংগঠনিক সম্পাদক শেখ জলিল আহমেদ,শেখ হাবিবুর রহমান, জাতীয় সৈনিক পার্টির তালা উপজেলার সভাপতি মো. রফিকুল ইসলাম খাঁ,মানবাধিকার কর্মী ডাঃ এনামুল ইসলাম বিপ্লব, জাপা নেতা হারুন রশিদ সরদার,আব্দুল লতিফ শেখ, জাতীয় যুব সংহতি তালা ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক শেখ ইকবল হোসেন,মো. বাহারুল ইসলাম মোড়ল প্রমুখ।
উল্লেখ্য,তিনি তালা উপজেলার জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি,খলিলনগর ইউনিয়ন পরিষদের টানা ৩৬ বছর ইউপি চেয়ারম্যান, পল্লীবন্ধুর আস্থাভাজন তালা উপজেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান,খলিলনগর হাইস্কুলসহ বহু শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা ছিলেন। মরহুম জি.এম আব্দুল আলী সাহেব ২০২০ সালের ৩০ জুলাই ৯২ বছর বয়সে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তিনি ছিলেন সর্বস্তরের মানুষের আস্থাভাজন ব্যক্তিত্ব। জাতীয় পার্টি আজীবন তাকে শ্রদ্ধাভরে স্মরণ করবে।
