পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

Date:

Share:

পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি
খুলনার পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২৯ জুলাই বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ প্রস্তুতিমূলক সভার আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, কৃষি অফিসার কৃষিবিদ একরামুল হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন গাজী, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক প্যানেল মেয়র এসএম ইমদাদুল হক, জামায়াত নেতা এডভোকেট মোর্তজা জামান আলমগীর রুলু। সভায় উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি আসলাম পারভেজ, প্রধান শিক্ষক আব্দুল ওহাব, দেবাশীষ সরদার, রহিমা আক্তার শম্পা, উপজেলা শিক্ষা অফিসার সঞ্জয় দেবনাথ, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, আনসার ও ভিডিপি কর্মকর্তা সাঈদুর রহমান, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, প্রধান শিক্ষক সেলিনা পারভীন, এসএম আমিনুর রহমান লিটু, প্রভাষক আবু সাবাহ, আবু সাঈদ, অনুরাধা সরকার, ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, ইউপি সদস্য দীলিপ কুমার মন্ডল, প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দিন আহমেদ, সাংবাদিক প্রকাশ ঘোষ বিধান ও জুলাই যোদ্ধা আল মামুন। সভায় আগামী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস যথাযথ মর্যাদায় পালনে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।

৩০ জুলাই ২০২৬
পাইকগাছায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত