-
তালায় সংঘবদ্ধ ধর্ষণ মামলায় শিক্ষক নাসির উদ্দীন কারাগারে
তালা প্রতিনিধি:
সাতক্ষীরার তালা উপজেলায় এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের দায়ে নাসির উদ্দীন নামের এক শিক্ষককে কারাগারে পাঠিয়েছেন আদালত। তিনি তালা উপজেলার মহান্দি এলাকায় সংঘটিত উক্ত সংঘবদ্ধ ধর্ষণ মামলার ২ নম্বর আসামি। গত বুধবার মামলায় দোষী প্রমাণিত হওয়ায় আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, তালা উপজেলার মহান্দি এলাকায় কয়েকজন যুবক মিলে ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এই ঘটনায় ভুক্তভোগী পরিবার মামলা দায়ের করলে আইনগত প্রক্রিয়া শেষে অপরাধ প্রমাণিত হওয়ায় বিচারক নাসির উদ্দীনকে কারাগারে পাঠান।
দণ্ডপ্রাপ্ত নাসির উদ্দীন তালা উপজেলার আটারই গ্রামের রহিম মোড়লের ছেলে। তিনি বর্তমানে তালা শহীদ কামেল মডেল হাই স্কুলে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয়দের কাছ থেকে জানা যায়, শিক্ষক নাসিরের বিরুদ্ধে নারীসহ একাধিক নারীকে যৌন হয়রানি করার গুরুতর অভিযোগ রয়েছে। এর আগে তিনি খলিলনগর বালিকা বিদ্যালয়ে শিক্ষকতা করতেন। সেখানে এক ছাত্রীর সাথে অনৈতিক ও জোরপূর্বক সম্পর্ক গড়ে তোলার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছিল।
পরবর্তী সময়ে তিনি শহীদ কামেল মডেল হাই স্কুলে খণ্ডকালীন শিক্ষকতায় যোগ দিলেও তার বিরুদ্ধে পুনরায় এ ধরনের জঘন্য অপরাধে জড়িত থাকার তথ্য প্রমাণ মিলল। এ ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। যার মামলা নম্বর ৬৯২৬
